,

৯৮ সালে জন্ম নিয়ে ৯২ বিশ্বকাপ দেখেছেন রশিদ খান!

news-image

স্পোর্টস ডেস্কঃ আগামী ৩০ মে শুরু হবে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। যাতে অংশগ্রহনের সুযোগ পেয়েছে আফগানিস্তান। আসন্ন আসরে আফগানিস্তান তুলনামূলক ব্যালেন্সড দল হলেও আহামরী শক্তিশালী নয়।

কিন্তু স্বীকার করে নিতে হবে দলটিতে রয়েছে বেশ কিছু প্রতিভাবান মুখ। যাদেরেই একজন রশিদ খান। যিনি বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেখানে হায়দরাবাদে নিয়মিত খেলার পাশাপাশি প্রস্তুতি সারছেন বিশ্বকাপের। এদিকে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরী নেই। তাই ধারণা করা হচ্ছে শিগগিরই দলের সঙ্গে যোগ দিবেন রশিদ খান। তবে তার ধ্যান ধারণা এবং কল্পনা বিশ্বকাপ ঘিরে। সেটা তার কথা-বার্তায় স্পষ্ট।

সংবাদমাধ্যমে বিশ্বকাপ নিয়ে নিচের আগ্রহ ও নিজেদের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন রশিদ। এক বক্তব্যে রশিদ বলেছেন, তিনি ১৯৯২ সালে বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখে নিজেদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ক্রিকবাজ-ক্রিকইনফোসহ উইকিপিডিয়ার সূত্রমতে, রশিদ খানের জন্ম ১৯৯৮ সালে। সে হিসাবে তার বয়স কেবল ২০। এতেই কৌতুহল জেগেছে ক্রিকেটপ্রেমীদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রশ্ন, ১৯৯৮ সালে জন্মগ্রহণ করে রশিদ খানে ১৯৯২ বিশ্বকাপ কিভাবে দেখেন?ক্রিকবাজ-ক্রিকইনফোকে রশিদ বলেন, ‘১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের হাতে বিশ্বকাপের ট্রপি দেখে বিশ্বকাপ খেলার ইচ্ছা জাগে। আমি সেখান থেকে অনুপ্রাণিত।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর