,

মেসির শ্রেষ্ঠত্ব লিভারপুলও মেনে নিল

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যাম্প ন্যুয়ে হারের পর লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন লিভারপুলের দুই তারকা। ‘অল রেডস’দের দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও অ্যান্ড্রু রবার্টসনের মতে, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পিএফএ (প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন) পুরস্কারজয়ী ফন ডাইকের কাঁধে দায়িত্ব ছিল মেসিকে সামলানোর। কিন্তু শত চেষ্টাতেও আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে থামাতে পারেননি বিশ্বের সবচেয়ে দামী এই ডাচ সেন্টার ব্যাক।

চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জোড়া গোল করে বার্সেলোনাকে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। স্পর্শ করেছেন বার্সার হয়ে ৬০০তম গোলের চূড়া।

শিষ্যদের মতো মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। ফ্রি-কিক থেকে মেসির করা ম্যাচের তৃতীয় গোলটির পর তো হেসেই দিয়েছিলেন এই জার্মান। মেসির ৬০০তম গোলের মাইলফলক ছোঁয়াকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেই জানতাম মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আজ আবার তা দেখলাম, আমি আশ্চর্য হইনি। এই মুহূর্তে সে অদম্য।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর