মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় আম্পায়ারকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি

news-image

স্পোর্টস ডেস্কঃ সুন্দারাম রবি, আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র আম্পায়ার ছিলেন তিনি। ছিলেন বলতে হচ্ছে কারণ আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এই আম্পায়ারকে এলিট প্যানেল থেকে ছেঁটে ফেলার।অথচ আসন্ন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া ১৬ জনের মধ্যে একজন ছিলেন এই সুন্দারাম। ২৪ এপ্রিল আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ের পর তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।

৫৩ বছর বয়সী সুন্দারাম বর্তমানে আইপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। কিন্তু তার আম্পায়ারিং নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের এক ম্যাচে লাসিথ মালিঙ্গার পরিষ্কার ‘নো’ বল এড়িয়ে যাওয়ার পর বিতর্ক শুরু হয় সুন্দারামের আম্পায়ারিং নিয়ে।

মাত্র ৬ রানে হারা ওই ম্যাচের পর ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি রীতিমত ধুয়ে দেন আম্পায়ারদের। ক্ষুব্ধ কোহলি বলেন, ‘আমরা আইপিএল খেলছি, এটা কোনো ক্লাব ক্রিকেট নয়। শেষ বলে এটা হাস্যকর একটা কল ছিল। আম্পায়ারদের তো চোখ খোলা রাখা উচিত, এটা এক ইঞ্চি দূরত্বের নো বল ছিল।’

এদিকে সুন্দারামকে এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়ার বিষয়ে আইসিসি বলেছে, ‘এলিট প্যানেলে টিকে থাকা খুব কঠিন। টপ লেভেলের খেলায় অনেক প্রতিদ্বন্দ্বিতা এবং চাপ থাকে। গত কয়েক বছরে ১২ এলিট লেভেলের আম্পায়ারদের মধ্যে সবচেয়ে খারাপ রিপোর্ট রবির।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক