মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য আমি সবকিছু করেছি : সাকিব

news-image

গত কয়েকদিন ধরেই আলোচনায় আছেন সাকিব আল হাসান। তবে খেলার জন্য নয়, খেলার বাইরের ঘটনা নিয়ে। যার শুরু হয় বিশ্বকাপের জার্সি গায়ে টাইগারদের ফটোসেশনে না থাকা নিয়ে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সাকিব জানালেন, বিশ্বকাপে খেলার জন্য তিনি সবকিছুই করেছেন।

গতকাল বুধবার সকালে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মাশরাফি-মুশফিকরা। পরিবারসহ যাবেন বলে সকালে মাশরাফিদের সঙ্গে যাননি সাকিব আল হাসান। তিনি সন্ধ্যায় স্ত্রী ও কন্যাকে নিয়ে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘আমার কাছে যতটুকু করা সম্ভব ছিল এই বিশ্বকাপ খেলার জন্য, আমি সব কিছুই করেছি। এখন বাকিটা তো আল্লাহ’র ওপরে। চেষ্টা থাকবে যেন আমার সর্বোচ্চ দিতে পারি।’

যাওয়ার সময় সংবাদমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত শুধু বিশ্বকাপ নিয়ে কথা বলতে রাজি হয়েছেন।বিশ্বকাপে সমর্থকদের নিয়ে সাকিব বলেন, ‘সবাই তো সবসময় সমর্থন করে দোয়া করে। ওটাই করতে থাকবে আমি নিশ্চিত। বাংলাদেশের অনেকে যাচ্ছে বিশ্বকাপ দেখতে। অনেকের সাথে দেখা হবে। তারা যেমন সবসময় আমাদেরকে সাপোর্ট করে আসছে, ওভাবেই যেন সাপোর্ট করে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক