এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যে উপায়ে
দিনে দিনে তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। ভয়ঙ্কর এই গরমের হাত থেকে রক্ষা পেতে এসি চাই! তবে এখন প্রায় প্রত্যেক বাড়িতে এসি থাকলেও চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যতটা সম্ভব এসিতে কম থাকুন। আবার এমন অনেক বাড়ি আছে, যাদের এসি নেই। এই দুই ধরনের যে কোনও একটি সমস্যা যদি আপনার থাকে, তবে এসি না থাকলে ঘর কিভাবে ঠাণ্ডা রাখবেন দেখে নিন-
প্রখর সূর্যের তাপ যেন ঘরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বাড়ির যে অংশে সবসময় ছায়া পাওয়া যাইয় ওইসব অংশের দরজা-জানালা সবসময় খোলা রাখার ব্যবস্থা করুন। ঘর ঠাণ্ডা রাখার জন্য বাসার চারপাশে গাছে লাগানোর ব্যবস্থা করুন। বিছানার চাদর হিসেবে সাদা বা হালকা রংয়ের সুতি কাপড় ব্যবহার করতে পারেন।
এক বাটি বরফের টুকরো ফ্যানের নিচে রেখে ফ্যান চালু করুন। এতে ঠাণ্ডা বাতাস পাবেন এবং আপনার পুরো ঘর ঠাণ্ডা হয়ে যাবে। ঘর পরিষ্কার রাখতে চেষ্টা করুন। দুপুরে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ঠাণ্ডা পানি দিয়ে ঘর মুছলে ঘর ঠাণ্ডা থাকে।










