মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চোখ আয়াক্সের

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের এই আসরের চমক আয়াক্স তাদের মায়াজাল ক্রমেই বিস্তার করেই চলেছে। আর তাতে একে একে ধরা পড়েছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো শক্ত প্রতিপক্ষ। এবার একই পরিণতির দিকে যাচ্ছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। সেমি ফাইনালের খেলায় টটেনহ্যামের মাঠ থেকে জিতেই ফিরেছে তারুণ্যে ভরা নেদ্যারল্যান্ডসের ক্লাবটি।

মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছে এরিক টেন হ্যাগের দল। ফাইনালে উঠতে আয়াক্সের মাঠে মাওরিসিও পচেত্তিনোর দলকে জিততে হবে কমপক্ষে ২-১ গোলের ব্যবধানে।

খেলার ১৫ মিনিটের মাথায় ফন দে বেকের গোলে এগিয়ে যায় ১৯৯৪-৯৫ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াক্স। অফসাইড হয়েছে কিনা ভিএআরের সাহায্যে দেখে গোলের বাঁশি বাজান রেফারি।

এই ম্যাচে চোটের কারণে আগে থেকেই টটেনহ্যামের আক্রমণভাগে ছিলেন না হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে তিন গোল করা সন হিউং-মিনকেও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক