মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘামের দুর্গন্ধ এড়াতে যেভাবে ব্যবহার করবেন পারফিউম

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার আগে শরীর ঘেমে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। বেশিরভাগ মানুষই ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণের জন্য বডি-স্প্রে, পারফিউম ব্যবহার করেন। কিন্তু অনেকের শরীরে পারফিউমের সুবাস দীর্ঘক্ষণ না থাকায় ঘামের সঙ্গে মিলে তা খুবই বিচ্ছিরি একটি দুর্গন্ধের পর্যায় চলে যায়।

হাতে গোনা কয়েকটি নিয়ম মেনে চললেই দীর্ঘস্থায়ী হতে পারে পারফিউমের সুবাস। সেক্ষেত্রে যা করতে হবে…

সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।

গোসলের পরে পারফিউম লাগানোই সবচেয়ে ভালো।

পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়।

গলার দুপাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।

সম্ভব হলে বুকে পারফিউম স্প্রে করুন৷ তবে সরাসরি নয় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করুন।

কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই জায়গাগুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক