,

বাংলাদেশের জার্সিকে যে পাকিস্তানের মনে করে, ওর পাকিস্তানেই থাকা উচিত’

news-image

অনলাইন ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ সেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কে। টাইগারের ছবি সেখানে আছে, বিসিবির লোগে আছে, তারপরও কেউ যদি এটাকে বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে, ওর পাকিস্তানেই থাকা উচিত। তাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করা উচিত নয়।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নতুন জার্সির ডিজাইন প্রকাশের পর এই কথা জানান।

পাপন বলেন, এটা অবাক করা কথা। কেউ যদি হলুদ রং ব্যবহার করে তাই বলে কি সে অস্ট্রেলিয়া হয়ে যাবে। আর নীল করলে কি ইন্ডিয়ান হয়ে যাবো। এটা বুঝতে পারছি না। একটাই কথা আমরা আসার পর সব সময় লালটা রেখেছিলাম। এবারই প্রথম আমরা লালটা বাদ দিয়েছি। যেহেতু আমাদের সুযোগ আছে সেহেতু আমরা লাল রং যোগ করে দিবো।
তিনি বলেন, জার্সিতে লাল রং না থাকার বিষয়টি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে আমরা নতুন এই ডিজাইন চূড়ান্ত করেছি। আইসিসি আমাদের নতুন ডিজাইন অনুমোদন করেছে।

এর আগে সকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের জার্সি পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করবে বিসিবি, অনুমতি পেলে পরিবর্তন করা হবে।

বিশ্বকাপ সবুজ জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলেও জানিয়েছিলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর