,

সেরা দল’ মানতে রাজি নন মাশরাফি

news-image

ক্রীড়া ডেস্ক :এবার অভিজ্ঞ ও শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনেকে বলছেন, আগের সব বিশ্বকাপের তুলনায় এটাই বাংলাদেশের সেরা দল। কিন্তু বিষয়টি মানতে রাজি নন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘এশিয়া কাপেও আমরা এই টিম নিয়ে খেলেছি। কিন্তু শিরোপা জিততে পারিনি। দুই বছর আগেও এই দল খেলেছে। এর মধ্যে খেলোয়াড়রা এক্সট্রা-অর্ডিনারি কিছু শিখেছে ফেলেছে তাও না। সেরা দল এই বিষয়টি হাইপ করার প্রয়োজন নেই। যারা মাঠে সেরাটা খেলতে পারবে তারাই জিতবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা যদি দেখেন, বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষক যারা তারা কিন্তু আমাদের ফেভারিট বলে না। কিন্তু যদি অসাধারণ কিছু করতে পারি তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। অতীতে যেটা হয়েছে। বিশ্বকাপ জিতে আসতে হবে এমন চাপ নাই। কিন্তু আমরা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু না।’

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপে খেলতে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে মাশরাফি বিন মর্তুজার দল। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে আগামী ১ মে ঢাকা ছাড়বে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর