মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্নারের ব্যাটিংয়ে হায়দরাবাদের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : থামছে না ডেভিড ওয়ার্নারের রান উৎসব। সোমবার চলতি আইপিএলে অষ্টম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের পর রশিদ খানের স্পিন জাদুতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নামলেই যেন হাফসেঞ্চুরি! ‘রান মেশিন’ ওয়ার্নার সেঞ্চুরিও পেয়েছেন একটি। হায়দরাবাদের ১২ ম্যাচের সবকটিতে খেলা এই ওপেনার চলতি আইপিলের সর্বোচ্চ রান সংগ্রাহক (৬৯২)। সোমবার ঘরের মাঠে ৫৬ বলে খেলেছেন ৮১ রানের চমৎকার ইনিংস। তার হাফসেঞ্চুরিতে ভর দিয়েই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হায়দরাবাদ স্কোরে জমা করে ২১২ রান। কঠিন এই লক্ষ্যের পেছনে ছুটে পাঞ্জাবের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৬৭ রানে।

এই জয়ে প্লে অফে খেলার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ। ১২ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে। বিপরীতে হোঁচট খেলো পাঞ্জাব, সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন ওয়ার্নার, তার নতুন ওপেনিং সঙ্গী ঋদ্ধিমান সাহাকে নিয়ে। ঋদ্ধি ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানে আউট হলেও ম্যাচসেরার পুরস্কার জেতা ওয়ার্নার ৫৬ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলে যান ৮১ রানের ইনিংস। মনিশ পান্ডে ২৫ বলে করেন ৩৬ রান। এছাড়া মোহাম্মদ নবী ২০ ও কেন উইলিয়ামসন করেন ১৪ রান।

পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনার ৪ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ সামিও, তবে তিনি খরচ করেছেন ৬ রান বেশি।

২১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব শুরুতেই হারায় ক্রিস গেইলকে। ৩ বলে ৪ রানে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি মায়ঙ্ক আগারওয়াল (১৮ বলে ২৭) ও নিকোলাস পুরান (১০ বলে ২১)। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন লোকেশ রাহুল। যদিও ৫৬ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় সাজানো ৭৯ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি এই ওপেনার।

হায়দরাবাদের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রশিদ খান। আফগান স্পিনার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। খলিল আহমেদেরও শিকার ৩ উইকেট। ক্রিকবাজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক