মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ দিন শেষ আজ, শপথ নিতে পারেন বিএনপির নির্বাচিতরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শপথ গ্রহণের ৯০ দিন মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রোববার নির্বাচিত তিনজনের সঙ্গে ওয়ান টু ওয়ান স্কাইপির মাধ্যমে লল্ডন থেকে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে স্থায়ী কমিটির নেতারা ওই তিনজনের সঙ্গে কথা বলেন।

স্থায়ী কমিটির দুই নেতা বলেন, নির্বাচিতদের সঙ্গে কথা বলে মনে হয়েছে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা শেষ পর্যন্ত শপথ নেবেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে দল থেকে বহিষ্কার করা হবে। পাশাপশি এমপি পদ বাতিলে আইনের আশ্রয়সহ যাবতীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচিতদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। তিনি স্কাইপে সংযোগের মাধ্যমে তাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। এ সময়ে এমপিরা শপথ নেওয়ার জন্য এলাকার জনগণের ‘চাপ’ রয়েছে বলে জানান। তারেক রহমানের সঙ্গে আলোচনার পর স্থায়ী কমিটির নেতারা উদ্ভুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে তারা যেকোনো পরিস্থিতিতে শপথ না নেওয়ার পক্ষে শক্ত অবস্থান পুর্নব্যক্ত করেন। রাতে গুলশান কার্যালয়ে উভয় বৈঠক থেকে নির্বাচিতদের শপথ না নিতে অনুরোধ জানানো হয়।

সংবিধান মতে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করলেও ওই আসন শুন্য হবে। সে মোতাবেক আজকের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত বাকি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। কারণ, আজ শপথ গ্রহণের ৯০ দিন শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বিএনপির নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন কি-না তা নিয়ে এখনো নানা জল্পনা চলছে।

স্থায়ী কমিটির একজন সদস্য জানান, নির্বাচিত এমপিদের সঙ্গে কথা বলার পরও ওই তিনজন এমপি শপথ নেওয়ার পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। এতে স্থায়ী কমিটির সদস্যরা অনেকটা হতাশ ও ক্ষুব্ধ বলেও তিনি জানান।

বৈঠকে সর্বসম্মতিক্রমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তারেক রহমানকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বলেন, ‘এখন তো মনে হচ্ছে দলের সিদ্ধান্তই মানতে হচ্ছে।’ তবে হারুনুর রশিদ বলেন, ‘তিনি এই নিয়ে কোনো কথা বলবেন না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি এমপিদের শপথ গ্রহণ করবেন বলে ধারণা দলের জাতীয় স্থায়ী কমিটি। এ পরিস্থিতিতে শনিবার কমিটির বৈঠকে দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়। বাকিদের ম্যানেজ করতে গতকাল দিনভর দৌঁড়ঝাঁপ চালায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতা। রাতে স্থায়ী কমিটির বৈঠকে ডাকা হয় তাদের।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিজয়ী হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে বিজয়ী মোশাররফ হোসেন ও ব্রাক্ষ্মবাড়ীয়া-২ আসনে বিজয়ী উকিল আবদুস সাত্তার। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে কথা বলে দেখা গেছে, তাদের মাথায় শপথ নেয়ার ইচ্ছে যেমন আছে, তেমনি না নেওয়ার চিন্তাও আছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান বলেন, ‘রাজনীতিবিদদের কাজই হচ্ছে চাপ সামলে দেশ, জনগণ ও দলের পক্ষে অবস্থান নেয়া। আসলে যারা মীরজাফর, তারা সরকারের চাপের চেয়ে লোভকে বিশেষভাবে প্রাধান্য দেয়। সব স্বৈরশাসকই ক্ষমতায় থাকার জন্য নানা পন্থা অবলম্বন করে থাকে। এই সরকারও তার বাইরে নয়।’

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচিত তিনজন হলেন ছাড়াও দলের নির্বাচিত তিন এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, হারুনুর রশীদ ও আমিনুল ইসলাম ।

গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন। এর পরের দিন শুক্রবার দলের নির্বাচিতদের ওপর শপথ নেওয়ার বিষয়ে সরকারের চাপ আছে কি না প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নিঃসন্দেহে চাপ আছে। যে সরকারই আসুক, এই ধরনের সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না তাদেরকে এই ধরনের ভিন্ন অগণতান্ত্রিক কৌশল নিতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য।’

অবশ্য অন্য চারজন যেন শপথ না নেন সেজন্য গতকাল রোববার সারা দিন সংশ্লিষ্টদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করেছেন দলের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত কয়েকদিন ধরে নানা মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনও থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির নেতারা জানান, শপথ নিয়ে আরও নাটকীয়তা আসতে পারে। সংবাধান অনুযায়ি সময় নির্ধারণ থাকলেও আজ সোমবার কোনোভাবে বিএনপির এমপিরা শপথ না নিলে স্পিকারের বিশেষ ক্ষমতাবলে তা বাড়ানোর কৌশল নেওয়া হতে পারে। আবেদনের পরিপ্রেক্ষিতে তা করতে পারেন স্পিকার।

সূত্র জানায়, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী এলাকায় দলের এক বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, নেতাকর্মীদের ওই বৈঠকে অচেনা অনেক লোকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে তারা উকিল আবদুস সাত্তারের সঙ্গে আলাদাভাবে কথা বলার চেষ্টাও করেন। কিন্তু তিনি তাদেরকে বাসায় সময় দেবেন জানিয়ে কৌশলে ঢাকা চলে আসেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘উকিল আব্দুস সাত্তার শক্ত আছেন। শনিবার বেশ কয়েকজন অপরিচিত লোক তার সঙ্গে কথা বলতে চেয়েছেন। কিন্তু তিনি তেমন গুরুত্ব দেননি।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক