শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টনসিল প্রদাহ নিরাময়ে চিকিৎসা

news-image

লাইফস্টাইল ডেস্ক : টনসিল হচ্ছে দুটি লিম্ফনোড, যা মুখের পেছনে এবং গলার ওপর দিকে অবস্থিত। এর কাজ হলো রোগ প্রতিরোধ করা। এটি ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু বের করে দিয়ে দেহ সংক্রমণ থেকে রক্ষা করে। এটি আক্রান্ত করে ব্যাকটেরিয়া (স্ট্রেপটোকক্কাস) অথবা ভাইরাস। টনসিলে আক্রান্ত হতে পারে ডে-কেয়ার সেন্টারের ছোট্ট ছেলেমেয়ে এবং শিক্ষক উভয়ই। জনাকীর্ণ স্থানে বসবাস, কাজ, এবং অবস্থান করলে, ধূমপান, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী অসুখ থাকলে এ রোগ হতে পারে। এ রোগের লক্ষণ হলোÑ গিলতে কষ্ট হয়, কানে ব্যথা, জ্বর এবং ঠা-া অনুভূত হওয়া, মাথাব্যথা, গলায় ক্ষত, চোয়াল এবং গলায় স্পর্শকাতরতা, গলার দুপাশের গ্রন্থি বা লিম্ফনোড বড় হয়ে যাওয়া, গলায় সাদা বা হলুদ দাগ থাকতে পারে, শিশুদের মধ্যে ক্ষুধামান্দ্য থাকা দেখা দিতে পারে, নিঃশ্বাস নিতে সমস্যা, টনসিল খুব বড় হলে খাবার খেতে বা পান করতে সমস্যা হতে পারে। টনসিল প্রদাহের জটিলতা হলোÑ দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহ, দীর্ঘস্থায়ী ওপরের শ্বাসনালি বাধা ঘুমের মধ্যে শ্বাস কষ্ট বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, নিদ্রাহীনতা বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, খেতে বা গিলতে সমস্যা, কথাবার্তায় অস্বাভাবিকতা কানের প্রদাহ, হার্টের কপাটিকার রোগ, ফোঁড়া, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এ ছাড়া স্কারলেট জ্বর, বাতজ্বর এবং হৃদরোগও হতে পারে। এ রোগে আক্রান্ত হলে হোমিওপ্যাথি চিকিৎসায় দ্রুত রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য রোগীকে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। লেখক : হোমিও চিকিৎসক চেম্বার: এইচ-২৩ আমতলী, মহাখালী, ঢাকা। ০১৯৭০৫৫৫৯১৯, ০১৭৫২১১৭১৬১