চোখ বন্ধ হয় কেন চুমু খেলে?

news-image

লাইফস্টাইল ডেস্ক : চুমু হলো গভীর আবেগের বহিঃপ্রকাশ। অন্তরের ভালোবাসাই যখন বাহ্যিক রূপ পেতে চায়, তখন মানুষ অন্যতম মাধ্যম হিসেবে চুমুকে বেছে নেয়। কিন্তু চুমু খেতে গেলে চোখ বন্ধ হয়ে যায় কেন?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, চুম্বনের সময়ে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়, মস্তিষ্কের পক্ষে তা এককভাবে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। অনুভূতিতে যে স্পর্শের অনুভব, তা নষ্ট হতে পারে চোখ খোলা রেখে চুম্বন করলে।

গবেষকরা বলছেন, নাচ বা চুম্বনের মতো ক্ষেত্রে মস্তিষ্ক স্পর্শের অনুভূতি পেতে চায়। সেই মুহূর্তে শরীর অন্য কোনো অনুভূতি পেতে চায় না।

যাদের উপর গবেষণা চালানো হয়েছিল, তাদের সবাইকে বর্ণ সন্ধানের একটি কাজ দেওয়া হয়েছিল। তাদের বিভিন্ন স্তরে বিভিন্ন বর্ণ খুঁজতে বলা হয়েছিল।

বর্ণ খুঁজে পাওয়ার সময়ে একহাতে লাগানো যন্ত্রের সাহায্যে মাপা হয়েছিল মস্তিষ্কের প্রতিক্রিয়া। এজন্য অত্যন্ত কম পরিমাণ ভাইব্রেশন হয়েছিল।

এর থেকে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে,একটি বিশেষ জিনিসের উপরে স্পর্শের অনুভূতি বা সচেতনতা নির্ভর করে। যদি একইসঙ্গে দেখা এবং স্পর্শের কাজ করতে হয়, মস্তিষ্ক যে কোনো একটি বেছে নেয়। চুম্বনের ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে যায় সে কারণেই।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী