শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের পোশাক সমাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নববর্ষের প্রথম দিনে নতুন পোশাকে বৈশাখী মেলায় যাওয়ার সংস্কৃতি বাঙালির অনেক দিনের। নববর্ষের সাজে পূর্ণতা আনতে প্রস্তুত দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠান লা রিভ। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও ছাঁটে সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের জন্য বর্ণালি বৈশাখ সমাহার এখন লা রিভের সব আউটলেট ও lerevecraze.com ঠিকানায় পাওয়া যাচ্ছে।

লা রিভের এবারের বৈশাখী আয়োজনের মূল উপজীব্য বিভিন্ন দেশের লোকগাথা। দেশের নকশি, ফুল, পাখি, হাতি, পার্বত্য অঞ্চলের মোটিফ ও এথনিক মোটিফ তুলে আনা হয়েছে বিভিন্ন প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক ও বাটিক ইত্যাদির মাধ্যমে।

দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও ছাঁটে বর্ণালি বৈশাখ সমাহার লা রিভে।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস জানান, এবারের বৈশাখী আয়োজনে রয়েছে নতুন নতুন সিলভেট, যেমন লাইন, উঁচু-নিচু কাট, হেমলাইন, ফ্রক স্টাইল। বিভিন্ন বোহো ইন্সপায়ার্ড সিলভেট স্লিভের প্যাটার্নে যোগ হয়েছে রাফল স্লিভ, ল্যানটার্ন স্লিভ, সার্কুলার স্লিভ, বেল স্লিভ ইত্যাদি।

নতুনত্ব আনতে ছেলেদের টি-শার্ট, শার্ট এবং মেয়েদের টিউনিক ও শাড়িতে এবার নতুন ধারার প্রিন্টের প্রচলন করা হয়েছে বলে জানান লা রিভের প্রধান নির্বাহী। এ ছাড়া অন্যান্য পোশাক সমাহারের মধ্যে রয়েছে মেয়েদের কুলটস, পালাজ্জো, টায়ার্ড ও এ-লাইন স্কার্ট এবং ছেলেদের ডবি ও মোটিফ স্টাইলিং পাঞ্জাবি।

ছোট্টমণিদের জন্যও লা রিভে বর্ণালি বৈশাখ আয়োজনে থাকছে পৃথক কিডস কর্নার। নবজাতক থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য আরামদায়ক পরিচ্ছদসহ ৩ থেকে ১২ বছর বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক।

প্রসঙ্গত, পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ’র মোহাম্মদপুরে আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার ও বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, খুলনা এবং সিলেটে নিজস্ব আউটলেট রয়েছে। এছাড়াও, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধায় www.lerevecraze.com থেকে ও ঘরে বসেই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই লা রিভ পণ্য কেনা যায়।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের