মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার প্রেমের ভবিষ্যৎ জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রেমের শুরুতে সবাই চায়, সম্পর্কটি টিকে থাকুক। দু’জন-দু’জনের চোখে চোখ, হাতে হাত রেখে জীবনটা কেটে যাক। কিন্তু সব প্রেম কি পরিণয়ে গড়ায়? সব স্বপ্ন কি সত্যি হয়?

সময়ের স্রোতে টুকটাক মনোমালিন্য এসে জমা হলেই যেন আস্তে আস্তে সমীকরণ বদলে যেতে থাকে। এত দিনের প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কটি আদৌ থাকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়। তবে সম্পর্ক আদৌ টিকবে কি না, তা কয়েকটি লক্ষণ দেখেই বুঝে নিতে পারেন-

প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয়। কিন্তু সেগুলো আলোচনা করে মিটিয়ে নেওয়া ভালো। যদি দেখেন আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে, কিন্তু সেগুলো আলোচনা করে মেটাতে চাইছেন না আপনার সঙ্গী, তা হলে বুঝবেন এ সম্পর্কের মেয়াদ বেশিদিনের নয়।

অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হন। সঙ্গীর সংবেদনশীলতাকে মর্যাদা দিন। কোনো সম্পর্কে সংবেদনশীল ব্যক্তি যদি বারবার আঘাত পেতে থাকে, তাহলে সেই সম্পর্কের পরিণতি মোটেও ভালো নয়।

প্রতিটি সম্পর্কে পাওয়ার স্ট্রাগল থাকে। একজন আরেকজনকে কোনো না কোনো ক্ষেত্রে সামান্য হলেও অবদমন করেন। কিন্তু অবদমনের মাত্রা যদি বেশি হয় তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার।

একটা সম্পর্কে ভালবাসা ও পারস্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালোবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না।

প্রেমে পড়ার সময়ে যত্ন, ভালবাসা যেমন থাকে তা আস্তে আস্তে যদি সম্পর্ক থেকে কমতে থাকে, যোগাযোগ কমে যায়, তা হলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সত্যিই সংশয় তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক