মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫

news-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার কালিতলা এলাকার জুম্মারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ দ্রুত গতিতে যাওয়ার সময় জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।

আহত যাত্রীরা জানান, বগুড়া থেকেই বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক