মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ভর্তা-ইলিশ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখের খাবারে প্রধান জায়গা দখল করে নিয়েছে পান্তা ইলিশ সঙ্গে হরেক রকম ভর্তা। কেমন হয়, যদি একসঙ্গে মিলে যায় সবার পছন্দের আলু ভর্তা আর কাটা ছাড়া ইলিশ ভাজা!

তারকা হোটেল ওয়েস্টিনের বিশেষ এই ভর্তা–ইলিশের রেসিপি আপনাদের জন্য।

প্রথমে আস্ত ইলিশের আঁশ ছাড়িয়ে মাথার নিচের দিকে অর্ধেক কেটে নাড়িভুঁড়ি বের করে ভালো করে ধুয়ে নিন। একটা ছড়ানো হাড়িতে মাছ রেখে লবণ, হলুদ দিয়ে মাছ ডুবে যায় এমন আন্দাজে পানি দিয়ে মাছটা সেদ্ধ করে উঠিয়ে নিন।

মাছ ঠাণ্ডা করে সাবধানে মাছের মাঝখানের কাঁটা, লেজ, মাথা না ভেঙে কাঁটা বেছে নিন। মাথার দিকের কাঁটা ছাড়ানো কঠিন হবে, মাছ ভেঙে যেতে পারে। এদিকটায় হাত দেয়ার দরকার নেই।

ভালো করে চটকে ভাজা পেঁয়াজ কুঁচি, ভাজা জিরে গুঁড়া, পরিমাণমতো লবণ, কাঁচামরিচ, ধনেপাতা কুঁচি ও ৬টা মাঝারি সাইজের আলু সেদ্ধ দিয়ে মেখে নিন।

প্যানে সামান্য ঘি বা সরিষার তেল দিয়ে মাছের লেজ-মাথাসহ কাটার অংশটি সামান্য ময়দা মেখে ভেজে নিন।

এবার একটি বড় প্লেটে বসিয়ে মাখানো মাছ কাঁটার ওপর বসিয়ে মাছের আকার দিয়ে ওপরে আলু-মাছের ভর্তা চেপে চেপে দিয়ে চায়ের চামচ দিয়ে মাছের আঁশের মতো দাগ কেটে দিন।

কলাপাতায় সাজিয়ে মাছের ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম অথবা পান্তা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক