মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি

news-image

রাজধানী ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। সেই সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ রোববার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাতে আজই এ বছর প্রথমবারের মতো কালবৈশাখী ঝড় হচ্ছে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঝড় শেষ হলে প্রকৃতপক্ষে কালবৈশাখী ঝড়ের গতিবেগ নির্ণয় করা যাবে।দিনভর প্রচণ্ড গরম থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাকভেজা হন।

দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

strom

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝাড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক