মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা খেয়াল রাখবেন ফেসবুকে অপরিচিতদের সঙ্গে দেখা করার আগে

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশে বর্তমানে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই জনপ্রিয়। এগুলোর সাহায্যে অনেকেই একেবারে অপরিচিত মানুষদের সঙ্গে পরিচিত হন। কেউ কেউ আবার সম্পর্কেও জড়ান। ফলে পরস্পরের মধ্যে দেখা করাটা জরুরি হয়ে পড়ে।

অপরিচিত কারও সঙ্গে প্রথমবার দেখা করার আগে কিছুটা অস্বস্তি কাজ করাটাই স্বাভাবিক। পাশাপাশি এক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে। চলুন দেখে নেয়া যাক সেসব বিষয়গুলো-

প্রথমেই নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। কারণ, আপনি যে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি একবারে আপনার অপরিচিত। তাই নির্জন এলাকায় না গিয়ে কফিশপ বা রেস্তোরাঁয় দেখা করা যেতে পারে।
যাওয়ার আগে বন্ধু বা পরিবারের কারও সঙ্গে লোকেশন শেয়ার করুন। এছাড়া কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন।

অপরিচিত কোনও জায়গা বা শহরে দেখা করতে না যাওয়াই ভালো। হোটেল বা রিসোর্ট এড়িয়ে চলুন।
যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি কী আপনার ওপরে কোনও কিছু চাপিয়ে দিচ্ছে। যেমন- তার পছন্দমতো স্থানেই যেতে হবে বা খাবার খেতে হবে। এমন কিছু হলে বুঝতে হবে আপনার কোনও বিপদ হতে পারে।
যার সঙ্গে দেখা করতে যাবেন তিনি যদি আপনাকে মুগ্ধ করার জন্য কোনও মিথ্যা বলে তবে তা বিশ্বাস করবেন না।

অপরিচিত ওই ব্যক্তি যদি আগের সঙ্গীর সম্পর্কে অনবরত নেতিবাচক মন্তব্য করে তবে বুঝতে হবে তিনি সমবেদনা পেতে চান। এ ব্যাপারে সাবধান হোন।

যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সঙ্গে আপনার পছন্দ-অপছন্দগুলো কতটা মেলে তা দেখে নিন। অতিরিক্ত ব্যক্তিগত বিষয় টানবেন না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক