মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মর্গে বেজে উঠলো নিহতের ফোন

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মর্গে আনা হয় সাতটি লাশ। তখনো তারা অজ্ঞাত। ঠিক এমন সময় একটি মরদেহের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। আর তাতেই মিলে একজনের পরিচয়।

জানা যায়, ওই যুবকের নাম ফজলে রাব্বি (২৭)। বাড়ি নারায়ণগঞ্জের ভূইগড়ে। এক সন্তানের এই জনকের সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনের অপর প্রান্ত থেকে তার পরিচয় জানালেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার।

ফোনে শাম্মী আক্তার জানান, ফজলে রাব্বি এফ আর টাওয়ারের ১১ তলার ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ কাজ করার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু নিহত শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজাকে হস্তান্তর করা হয়নি। তার তার লাশ রয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে।

নিহতরা হলেন-শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজা। তিনি এই অগ্নিকাণ্ডে নিহত একমাত্র বিদেশি। এ ছাড়া বরিশালের মনির হোসেন, ঢাকার পেন্ডারিয়ার মাকসুদুর রহমান, দিনাজপুরের আব্দুল্লাহ আল মামুন, রংপুরের মোস্তাফিজুর রহমান, ঢাকার বনানীর মিজানুর রহমান, ঢাকার রূপনগরের ফরিদা খানম পলি, ঢাকার মোহাম্মদপুরের আতাউর রহমান, বনানীর রেজাউল করিম, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের আহম্মদ জাফর, নোয়াখালী বেগমগঞ্জের জেবুন্নেসা ও ঢাকার রমনার মো. সালাউদ্দিন।

এ ছাড়া রয়েছেন টাঙ্গাইল মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার, ঢাকা কাফরুলের তানজিলা মৌলি, গোপালগঞ্জের কাশিয়ানী মো. পারভেজ সাজ্জাদ, ঢাকা বনানীর ইফতেহার হোসেন মিঠু, ঢাকা খিলখেতের শেখ জাবিন হাসমিন বৃষ্টি, নারায়ণগঞ্জ ফতুল্লার মো. ফজলে রাব্বি, শরীয়তপুরের আতিকুর রহমান, লালমনিরহাট পাটগ্রামের আনজিব সিদ্দিক আবির, ঢাকা ডেমরার আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারীর রুমকি আক্তার, নওগাঁর মো. মঞ্জুর হাসান ও ফজলে রাব্বি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক