শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য আটক

grafter-3ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অটোরিকশা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুড়িপাইকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জনি সিকদার (২৮), মোহাম্মদ আলী (৪৫), কামরুল ইসলাম লিটন (২৫) ও সুজন মিয়া (২৭)। এরা সবাই উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে আখাউড়ার কুড়িপাইকা গ্রামের একটি সংঘবদ্ধ চোরচক্র হবিগঞ্জ জেলার রবীন্দ্রনাথের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে আখাউড়ায় নিয়ে আসে। পরে অটোরিকশাটি মোহম্মদ আলীর বাড়িতে এনে লুকিয়ে রাখে।

বুধবার রাতে আখাউড়া পৌরশহরের বাইপাস এলাকায় অটোরিকশাটি আরেক চোরাই পার্টির কাছে বিক্রির আলোচনা হয়। এসময় স্থানীয় অটোরিকশা চালকরা বিষয়টি টের পায়। পরে স্থানীয়রা চোর চক্রের চার সদস্যকে আটক করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সাং থোয়াই আটকের বিয়ষটি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা