মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরেই তৈরি করুন মিষ্টি দই

news-image

অনলাইন ডেস্ক : বাসায় অতিথি আসবে। ডেজার্ট হিসেবে কিছু একটা দেয়া প্রয়োজন। চিন্তা নেই, ঘরেই বানিয়ে নিতে পারবেন মিষ্টি দই। দেখে নিন কীভাবে মিষ্টি দই বানাবেন-

উপকরণ
তরল দুধ- দেড় লিটার, চিনি- ১ কাপ, টক দই- দেড় কাপ।

ক্যারামেল তৈরির জন্য
চিনি- ২ টেবিল চামচ, পানি- ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি
চুলায় দুধ দিয়ে দিন। বলক আসলে চিনি দিন। অনবরত নাড়তে হবে দুধ। জ্বাল দিয়ে দুধ কমিয়ে আধা লিটার করে ফেলুন। ক্যারামেল তৈরির জন্য একটি প্যানে চিনি ও পানি দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। বলক এসে বাদামি হওয়া শুরু করলেই নামিয়ে নিন। ক্যারামেলের মধ্যে জ্বাল দেয়া ঘন দুধ কয়েক চামচ দিয়ে নেড়ে নিন। এবার ছাঁকনি দিয়ে অল্প অল্প করে ক্যারামেলমিশ্রিত দুধ ঢেলে দিন ঘন দুধের মধ্যে। রঙ আনতে যতটুকু প্রয়োজন, ততটুকুই দেবেন ক্যারামেল।

দুধের মধ্যে টক দই দিয়ে দিন। দই থেকে পানি ঝরিয়ে নেবেন অবশ্যই। মিশ্রণটি যে পাত্রে দই বসাবেন সেখানে ঢালুন। অবশ্যই গরম সহ্য করতে পারে এমন পাত্র নেবেন। একটি তোয়ালে বিছিয়ে হাঁড়িতে পানি দিন। এমনভাবে পানি দেবেন যেন পাত্রটি অর্ধেকের বেশি ডুবে থাকে। দুধসহ পাত্র ফয়েল পেপার দিয়ে ঢেকে বসিয়ে দিন পানির মধ্যে। হাঁড়ির ঢাকনা ঢেকে দিন। চুলার আঁচ একদম কম থাকবে। এভাবে ৪৫ মিনিট রেখে দিন। ফয়েল পেপার খুলে দেখুন ঠিকমতো জমেছে কিনা। না জমলে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। হয়ে গেলে হাঁড়ি থেকে উঠিয়ে ঠাণ্ডা করুন। ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। পরিবেশন করুন মজাদার ভাপা দই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক