মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমণ্ডি-আজিমপুর রুটে নামছে চক্রাকার বাস, তুলে দেয়া হবে রিকশা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চক্রাকার বাস সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে এই বাস সার্ভিস চালু হবে বলে জানা গেছে। ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন।

প্রাথমিকভাবে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে এই বাস চালু হবে। পরবর্তীতে মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।

মেয়র সাঈদ খোকন জানান, প্রথমে বিআরটিসির ২০-২৫টি বাস ধানমণ্ডি চক্রাকার বাস সার্ভিস রুটে চলাচল করবে। এই বাসগুলো যেমন অন্য রুটে চলতে পারবে না, তেমনিভাবে চক্রাকার বাস সার্ভিস রুটেও অন্য বাস চলতে পারবে না।

ধাপে ধাপে চক্রাকার বাস সার্ভিস এলাকার রিকশা তুলে দেয়া হবে বলেও জানান তিনি।

শীতাতপ নিয়ন্ত্রিত এসব বাসে টিকিট কেটে যাত্রীরা চড়তে পারবেন। ঘন ঘন বাস স্টপেজ থাকবে যাতে মানুষ অল্প দূরত্বে আসা-যাওয়া করতে পারে। রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে। বাসে দুইটি দরজা থাকবে, এর একটি দিয়ে যাত্রীরা উঠবেন এবং অন্যটি দিয়ে নামবেন। ৫ থেকে ১০ মিনিট পর পর বাস আসা-যাওয়া করবে।

যেভাবে চলবে ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটের চক্রাকার বাস-

একটি সার্ভিস আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমনন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, সংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে।

অপর আরেকটি সার্ভিস সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক