মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অকাল মৃত্যু সপ্তাহে দুটির বেশি ডিম খেলে

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদিন ডিম খাওয়া উচিত নাকি উচিত নয়? বিষয়টি নিয়ে আছে বিতর্ক। তবে সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে সপ্তাহে যারা তিনটি অথবা তার বেশি ডিম খান অথবা প্রতিদিন ৩০০ মিলিগ্রামের বেশি ডায়েটারি কোলেস্টেরল গ্রহণ করেন, তাদের হৃদপিণ্ডের সমস্যায় ভোগার এবং অকালে মৃত্যুবরণ করার ঝুঁকি অনেক বেড়ে যায়।

গবেষণাটির মূল গবেষক হলেন শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিন এর পোস্টডক্টোরিয়াল ফেলো ভিকটর ঝং। তিনি বলেন, ‘ডিম, বিশেষ করে কুসুম হলো ডায়েটারি কোলেস্টেরলের অন্যতম উৎস।’ শুক্রবার মেডিকেল জার্নাল ‘জেএএমএ’তে প্রকাশ পেয়েছে গবেষণাটি। ঝং এবং তার সহকর্মীদের করা এই গবেষণায় জানানো হয়েছে যে একটি বড় আকৃতির ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে।

গবেষকরা ছয়টি স্টাডি গ্রুপের থেকে তথ্য সংগ্রহ করেছে। সেখানে ২৯০০০ মানুষের সাড়ে ১৭ বছরের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে যারা প্রতিদিন ৩০০ মিলিগ্রামের বেশি ডায়েটারি কোলেস্টেরল গ্রহণ করেছেন, তাদের অন্যদের তুলনায় হৃদপিণ্ডের রোগ এর ঝুঁকি ৩.২% বেশি এবং অকাল মৃত্যুর ঝুঁকি ৪.৪% বেশি।

তবে গবেষকরা এটাও জানিয়েছেন যে, হৃদপিণ্ডের সমস্যা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার সঙ্গে ধূমপান, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ব্যায়াম না করা ইত্যাদি বিষয়গুলোও জড়িত। আবার শরীরের জন্যও ডিম প্রয়োজন। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, ডিম খেলে সারাদিনের অন্য খাবারের কোলেস্টেরল ব্যালেন্স করতে হবে। সেই সঙ্গে নিয়মিত ব্যায়াম করতে হবে। সিএনএন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক