মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন : কে কত ভোট পেলেন

news-image

ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ছাত্রলীগ। ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এজিএস পদে ছাত্রলীগের সাদ্দাম হোসেন।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিনেট ভবন থেকে ফল ঘোষণা করেন উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান।

এজিএস পদেই সবচেয়ে বেশি ভোট পড়েছে। তা পেয়েছেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৩০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৮৯৬ ভোট।

ভিপি পদে নুরুল হক নুর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগে রেজওয়ানুল হক শোভন পেয়েছেন নয় হাজার ১২৯ ভোট।

জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান পেয়েছেন ছয় হাজার ৬৩ ভোট।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের সাদ বিন কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১২ হাজার ১৮৭ ভোট।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের মো. আরিফ ইবনে আলী। তিনি পেয়েছেন নয় হাজার ১৫৪ ভোট।

কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের লিপি আক্তার। তিনি পেয়েছেন আট হাজার ৫২৪ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের শাহরিমা তানজিন অর্নি। তিনি পেয়েছেন ১০ হাজার ৬০৪ ভোট।

সাহিত্য সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের মাজহারুল কবির শয়ন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭০০ ভোট।

সংস্কৃতি সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের আসিফ তালুকদার। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৯ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের শাকিল আহমেদ তানভীর। তিনি পেয়েছেন নয় হাজার ৪৭ ভোট।

ছাত্র পরিবহন সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের শামস-ঈ-নোমান। তিনি পেয়েছেন ১২ হাজার ১৬৩ ভোট।

সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন। তিনি পেয়েছেন নয় হাজার ১৯০ ভোট।

সদস্য পদে জয়ী ছাত্রলীগের যোশীয় সাংমা চিবল পেয়েছেন ১২ হাজার ৮৬৮ ভোট, মো. রকিবুল ইসলাম ঐতিহ্য পেয়েছেন ১১ হাজার ২৩২, মো. তানভীর হাসান সৈকত পেয়েছেন ১০ হাজার ৮০৫, তিলোত্তমা সিকদার পেয়েছেন ১০ হাজার ৪৬৬, নিপু ইসলাম তন্বী পেয়েছেন ১০ হাজার ৩৯৩, রাইসা নাসের পেয়েছেন নয় হাজার ৭৬৮, সাবরিনা ইতি পেয়েছেন ৯ হাজার ৪৫০, মো. রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন আট হাজার ৬৭৩, নজরুল ইসলাম পেয়েছেন আট হাজার ৫০৯, মোসা. ফরিদা পারভিন পেয়েছেন আট হাজার ৪৬৯, মুহা. মাহমুদুল হাসান পেয়েছেন সাত হাজার ৯৭৮, মো. সাইফুল ইসলাম রাসেল পেয়েছেন সাত হাজার ৮১২ ভোট এবং মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ছয় হাজার ৫১৭ ভোট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক