মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : মটরশুঁটি অনেকে খুব পছন্দ করেন। কিন্তু সারা বছর এটা পাওয়া যায় না বলে খেতে পারেন না। তবে চাইলে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখুন কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন-

দুই কেজি মটরশুঁটি খোসা ছাড়িয়ে রাখুন। একটি হাড়িতে পানি গরম করুন। ফুটে ওঠার আগে ১ টেবিল চামচ চিনি দিয়ে দিন। বলক আসলে চুলার জ্বাল কমিয়ে সাবধানে মটরশুঁটি দিয়ে ঢেকে দিন পাত্র।

ফুটে উঠছে কিনা দেখুন। বলক আসার পর দুই মিনিট রাখুন চুলায়। এর চাইতে বেশি রাখলে মটরশুঁটির চামড়া খুলে আসতে পারে। বলক আসলে মটরশুঁটি ভেসে উঠবে উপরে। ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠাণ্ডা পানিতে দিয়ে দিন মটরশুঁটি।

কয়েকবার কলের পানি দিয়ে ধুয়ে নিন। আবারও পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে ঠাণ্ডা করুন। ছোট পলিথিন ব্যাগ অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। এক বছর পর্যন্ত ভালো থাকবে মটরশুঁটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক