মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার ওজন বাড়াবে না

news-image

অনলাইন ডেস্ক : শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন কিছু খাবার আছে যেগুলো পেট ভরাবে কিন্তু ওজন বাড়াবে না। এ খাবারগুলো খেলে পেট ভরা অনুভূত হয় কিন্তু দিন শেষে এগুলো শরীরের ক্যালরি কমাতে সাহায্য করে। যেমন-

১. প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় অনেকে আলু খাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু তার দরকার নেই। বিশেষজ্ঞরা বলছেন, আলু খুবই পুষ্টিসম্পন্ন একটি খাবার যতক্ষন না এটা ভাজা হয়। এছাড়া আলুতে এক ধরনের প্রতিরোধী শ্বেতসার আছে যা হজমপদ্ধতিকে উন্নত করতে অনেকটা ফাইবারের মতো কাজ করে। এটা খেলে অনেকক্ষন পেট ভরা অনুভূত হয়।

গবেষণায় দেখা গেছে, আলু রান্না করার পর ঠাণ্ডা করে খেলে এর প্রতিরোধী ক্ষমতা বাড়ে।এ কারণে আলু শুধু পুষ্টিকর ও সুস্বাদু খাবারই না বরং তার চেয়ে বেশি কিছু।

২. গবেষণা বলছে, ডিমে প্রচুর পরিমাণে ভাল কোলেস্টেরল আছে। এটা খেলে খারাপ কোলেস্টেরল বাড়তে পারে না। এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিণ এবং নয় ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। প্রোটিণযুক্ত খাবার খেলে কার্বোহাইড্রেটেরে চেয়ে পেট বেশি ভরা অনুভূত হয়। একটি গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তায় ডিম খান, তারা যারা পনির খান তাদের চেয়ে দ্রুত ওজন কমাতে পারেন।

৩. ওটমিল এমন একটি সুপার ফুড যা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়।এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এর সঙ্গে ফল, বাদামও মিশিয়ে নিতে পারেন।

৪. স্যুপ খেলেও পেট ভরা অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, যেকোন শক্ত খাবারের চেয়ে স্যুপ খেলে পেট বেশি ভরা অনুভূত হয়। নিয়মিত স্যুপ খাওয়ার অভ্যাস করলে বিনা চেষ্টাতেই ওজন কমাতে পারবেন।

৫. ফাইবারে পূর্ণ আপেল খেলে হজমশক্তি ভাল হয়।একটা আপেলের প্রায় ৮৫ শতাংশ পানিতে পূর্ণ থাকে। আপেল খেলে পেট ভরা অনুভূত হবে কিন্তু শরীরের ক্যালরি বাড়বে না। যদি আপেল খেতে খেতে বিরক্ত হয়ে যান তাহলে রুচি বদলাতে সাইট্রাস জাতীয় ফল খেতে পারেন। এতেও ওজন বাড়বে না।

৬. প্রোটিণযুক্ত খাবার খেলে কার্বোহাইড্রেটের চেয়ে বেশি পেট ভরা লাগে। প্রোটিণের জন্য মাংস খেতে পারেন। তবে তা হতে হবে চর্বিহীন। এছাড়া প্রোটিণেরর জন্য ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ খেতে পারেন। এতে ওজন বাড়ার আশঙ্কা থাকবে না। বরং হৃদরোগজনিত জটিলতা কমবে।

৭. বিকালের নাস্তা হিসেবে অনেকে পপকর্ণ খেতে পছন্দ করেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং খুব কম পরিমাণে ক্যালরি রয়েছে। এটি খেলে পেট ভরা লাগে কিন্তু ওজন বাড়ে না।

যারা ওজন কমানোর চেষ্টা তারা নিয়মিত খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। সূত্র : ফিটনেসএনগেজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক