,

দেশে মোট ৩১৪ পাটকলের মধ্যে ৬৩টি বন্ধ

news-image

নিউজ ডেস্ক : দেশে মোট ৩১৪টি পাটকলের মধ্যে এখনো ৬৩টি পাটকল বন্ধ রয়েছে বলে সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, বাংলাদেশ গেজেট অতিরিক্ত ২০১৮ সালের ২৯ জুলাই মোতাবেক দেশে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন সরকারি পাটকলের সংখ্যা ২৭টি। সম্প্রতি আরো ৬টি পাটকল পুনঃ গ্রহণ করায় মোট জুটমিলের সংখ্যা হয়েছে ৩৩টি। যার মধ্যে ৭টি মিল বন্ধ রয়েছে। আবার বেসরকারি পাট কলের সংখ্যা ২৮১টি যার মধ্যে ৫৬টি পাটকল বন্ধ রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদেপ্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

জাতীয় পার্টির মসিউর রহমান রাঙার প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, ভারত সরকার বাংলাদেশের পাটপণ্যের উপর আরোপিত এন্টি ড্যাম্পিং ডিউটি প্রত্যাহার না করায় এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কিছুটা ঋণাত্বক প্রভাব আমাদের পাটের বাজারে পড়েছে।

মন্ত্রী জানান, নতুন নতুন পাটজাত দ্রব্য উদ্ধাবনের লক্ষ্যে নানা ধরনের গবেষণা অব্যাহত রয়েছে। যেমন- পাট থেকে ভিসকস, পাট পাতা থেকে পানীয়, পাট থেকে পলিথিন ব্যাগের বিকল্প সোনালী ব্যাগ, পাটকাঠি থেকে চারকোল এবং জুট কম্পোজিট গার্মেন্টস- ডেনিম ইত্যাদি।

আহসান আদেলুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের বিকল্প হিসেবে পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ এর প্রসার ঘটানোর লক্ষ্যে পাটকল কর্পোরেশনের তত্বাবধানে প্রতিদিন ১ লাখ সোনালী ব্যাগ তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আবদুল আজিজের এক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী জানান, গত অর্থ বছরে দেশে ৬ লাখ ১৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। এ দেশে থেকে পাকিস্তান, ভারত, চীন, নেপাল, আইভরিকোস্ট, জিবুতি, ভিয়েতনাম, ব্রাজিল, আরসালভেদর, রাশিয়া, যুক্তরাজ্য, তিউনিশিয়া এবং জার্মানীতে পাট রপ্তানী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের