মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদেরের চিকিৎসা : বিএসএমএমইউ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত

news-image

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসা প্রদানের মূল দায়িত্ব পালনকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান টানা ৩৮ ঘণ্টা সময় ব্যয় করেছেন হাসপাতালে।

তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনসহ হৃদরোগ বিভাগের জ্যেষ্ঠ্-কনিষ্ঠ চিকিৎসক, কিছু নার্স, কিছু কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা ভুলে গিয়েছিলেন নাওয়া-খাওয়া, কখন ফিরতে হবে বাসায়, কী করছেন পরিবারের সদস্যরা ইত্যাদি।

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ থেকে সিঙ্গাপুর রওয়ানা দেয়ার পর অবসান ঘটে ওই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। একজন রোগীকে বাঁচাতে এই ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কখনও বিএসএমএমইউতে হয়নি।

অধ্যাপক সৈয়দ আলী আহসান সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লান্তিমাখা সুরে এই প্রতিবেদককে বলেন, এই একটু আগে বাসায় ফিরলাম। ৩ মার্চ সকাল ৮টায় হাসপাতালে গেলাম আর আজ সন্ধ্যা ৬টার দিকে ফিরলাম। রাতে ঘুমই হয়নি, কোনোমতে একটু গোসল দিতে পেরেছিলাম। চিকিৎসা ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করার বিষয়টি সারাক্ষণ মাথায় ঘুরত। এর উপর নানা ব্যক্তি, সাংবাদিকরা ফোন দিতেন, তাদের সঙ্গে কথা বলতে হতো, বুঝাতে হতো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মোবাইল ফোন কল, আমার বিভাগের চিকিৎসকসহ অন্যদের কল তো ছিলই। সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফও করতে হয়েছে।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় অধ্যাপক সৈয়দ আলী আহসানের নেতৃত্বে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের অন্য সদস্যরা ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, হৃদরোগ অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ চৌধুরী, অ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপক দেবব্রত ভৌমিক, অধ্যাপক একেএম আক্তারুজ্জামান, কার্ডিও সার্জারি বিভাগের অধ্যাপক মো. রেজওয়ানুল হক, অধ্যাপক অসিত বরণ অধিকারী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল হাসান, তানিয়া সাজ্জাদ।

প্রত্যেকেই ছিলেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। ওবায়দুল কাদের যতক্ষণ হাসপাতালে ছিলেন, ততক্ষণ সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক দল দায়িত্ব পালন করতেন।

৩ মার্চ অসুস্থ্ হন ওবায়দুল কাদের। এদিন সকাল ৭টা ৫০ মিনিটে তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। সেদিন সকাল ৮টা থেকে রাত ১টার কিছু বেশি সময় পর্যন্ত মারাত্মক ছুটোছুটির মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার ঘণ্টাখানেক পর থেকে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।

সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তার ফোন বন্ধই পাওয়া যায়। তার ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম পলাশ জানান, স্যার মারাত্মক চাপে ছিলেন। ৩ মার্চ সকালে এসে হাসপাতাল ত্যাগ করলেন রাত ১টার কিছু পরে। আমরাও ছিলাম। চিকিৎসা ব্যবস্থাপনা সুন্দর করার স্বার্থে আমরাও ছিলাম। কত ফোন যে রিসিভ করতে হয়েছে, ঠিক নেই। খাওয়া-ঘুম-বিশ্রাম- সবই ভুলে গিয়েছিলাম। ৩ মার্চ রাতে মাত্র ৪ ঘণ্টা ঘুমাতে পেরেছিলাম। তা-ও দুশ্চিন্তায় ঘুম বারবার ভেঙে যায়।

তিনি বলেন, আজ ৪ মার্চ ৮টার আগে আমি অফিসে আসি, ভিসি স্যারও আসেন।

বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এই প্রতিবেদককে বলেন, অনেক উত্তেজনায় ছিলাম। সেই যে সকালে এলাম (৩ মার্চ), এরপর তো ছুটোছুটি, চিকিৎসা ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় তদারকি করতে হয়েছে। কত গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন, তাদের সামলাতে হয়েছে। উনার (ওবায়দুল কাদের) উন্নতি ঘটা ও সঠিকভাবে সিঙ্গাপুর পাঠানোর পর মনে হয়েছে, আমাদের সবার শ্রম কাজে লেগেছে। এখন তিনি সুস্থ্ হয়ে দেশে ফিরে এলেই হয়। সূত্র : জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক