মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির পরই আসছে গরম

news-image

নিউজ ডেস্ক : ফাল্গুনে বসন্তের গানে বাগড়া দিচ্ছে শীত। যাই যাই করেও যাচ্ছে না। বরং শীতের সঙ্গে মিতালি করে চিরচেনা ফাল্গুনকে অচেনা করে তুলছে অদিনা বৃষ্টি। রাত নেই, দিন নেই, নাকি কান্নার মতো ঝরো ঝরো বৃষ্টি ঝরছে। এই রোদ উঁকি দিচ্ছে তো খানিক পরই রোদের হাসি মিলিয়ে দিচ্ছে ধূসর মেঘ। লেপ-কাঁথার অবসরে যাওয়ার ফুরসতও তাই মিলছে না।

তবে এই বৃষ্টি বৃষ্টি ভাবটা শিগগিরই চলে যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারা বলছে, এই বৃষ্টির পরই আসছে গরম। শীত শীত আমেজে বৃষ্টি থাকতে পারে টানা তিন দিন।

আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা কাল মঙ্গলবার বাড়তে পারে।

মার্চে বৃষ্টিপাত আরও কয়েক দফা হতে পারে। এর সঙ্গে পড়বে গরম। বয়ে যাবে দাবদাহ। আর মাঝেমধ্যে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, গেল ফেব্রুয়ারিতে সারা দেশে গড় বৃষ্টিপাত হয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় ১৬২ শতাংশ বেশি। মার্চ মাসে বৃষ্টিপাত হবে ৫২ শতাংশের বেশি। এটিকে স্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

কয়েক দিন ধরে আবহাওয়ার যে মতিগতি, এতে আবহাওয়াবিদদের ধারণা, মার্চে হয়তো বৃষ্টি বেশি হবে।

বৃষ্টি বেশি হলেও গরম কিন্তু খুব একটা ছাড় দেবে না।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রঝড় তো হবেই, এর সঙ্গে দাবদাহ বয়ে যাবে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে।

এসব এলাকায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে আবার এই অবস্থা হতে পারে মধ্য মার্চের পর।

আবহাওয়া অধিদপ্তর আজকের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি হতে পারে।

এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কথা কোথাও আবার শিলাবৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা তো কমবেই, রাতের বেলায়ও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আর তাহলে তো একটু শীত শীত ভাব অনুভূত হতেই পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে আর পুবালি বাতাসে সঙ্গে পশ্চিমা বাতাসে মিলন ঘটলে বৃষ্টিপাত হয়ে থাকে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক