মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক-প্রেমিকা জুটির সম্পর্ক টিকিয়ে রাখার দারুণ কিছু টিপস

news-image

যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা হয়তো সঙ্গীর সঙ্গে শুরুতে ভালই সময় পার করেন। শুরুতে সম্পর্ক নিঁখুত মনে হলেও ধীরে ধীরে তা খারাপ হতে পারে। সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখতে সঙ্গীর ছোট ছোট বিষয়ও লক্ষ্য রাখা দরকার। সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু বিষয় ভুলে গেলে চলবে না। যেমন-

১. প্রশংসা শুনতে কে না পছন্দ করে। প্রশংসা শুধু একজনকে খুশীই করে না, তাকে আত্মবিশ্বাসী হতেও সাহায্য করে।

২. আপনি হয়তো আপনার সঙ্গীর প্রতি যত্নশীল কিংবা তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনার সঙ্গীর প্রতি যাতে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদেরও একইরকম অনুভূতি কাজ করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আপনার সঙ্গী যেন আপনার পরিবার কিংবা বন্ধুদের ব্যবহারে অপমানিত বোধ না করে সেদিকে দৃষ্টি রাখার দায়িত্ব কিন্তু আপনারই।

৩. সঙ্গীর সঙ্গে আনন্দ-বেদনার কথা ভাগাভাগি করলে সম্পর্ক দৃঢ় হয়। সঙ্গীরে প্রতি সৎ থাকাটা জরুরি । তবে যদি আপনার আগের কোনও সম্পর্ক থাকে তাহলে নিজেরা গল্প করার সময় বারবার তাকে টেনে আনবেন না। সেক্ষেত্রে বর্তমান সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৪. সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি অনেক বড় ব্যাপার। সঙ্গীর কাছে এমন কোনও প্রতিশ্রুতি করবেন না যা আপনি পরে রাখতে পারবেন না । এরকম হলে মনে হবে আপনি যা বলেন তা আসলে কথার কথা, যার কোনও অর্থ নেই।

৫. যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চান তাহলে বুঝবেন দুইজনের সুন্দর কিছু স্মৃতি তিনি ধরে রাখতে চাইছেন। এ কারণে কিছুদিন পর পর হলেও সঙ্গীর সঙ্গে আপনার কোথাও বেড়াতে যাওয়া উচিত। সূত্র : ইণ্ডিয়া টিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক