,

রাজধানীতে হাজার মণ পচা মাছ-মাংস উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পুরাতন এফডিসি রোডের একটি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়াদোত্তীর্ণ প্রায় ১১শ মণ গরু, মহিষ ও ভেড়ার মাংস ও ৪শ মণ মাছ, কাঁকড়া, শামুক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মাছ-মাংস আমদানিকারক প্রতিষ্ঠান ‘সেফ অ্যান্ড ফ্রেস ফুড লি.’ নামে একটি কোম্পানির হিমাগারে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযান চলছে। আমদানি করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাংস ও মাছ এখানে মজুদ করে রাখা হয়েছে। সুন্দরভাবে প্যাকেটজাত করে রাখা হলেও মাছ-মাংসের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। আর এসব মাছ-মাংস সরবরাহ করা হতো বিভিন্ন সুপারশপ ও নামিদামি হোটেল-রেস্তোরাঁয়।

তিনি আরও জানায়, ব্যবসায়ীরা কিছু মাংস ও মাছ সরানোর চেষ্টা করেছিল। আমরা ধরে ফেলেছি, এখন গাড়ি থেকে কার্টন নামানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ মালামালগুলো ভারতীয় কোম্পানি ‘রুস্তম ফুড’ এর। এগুলো সরবরাহ করে ‘ফুড চেইন এশিয়া লিমিটেড’ নামে একটি আমদানিকারক কোম্পানি।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের