বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ নদী বন্দর এক দশকেও নির্মাণ হয়নি ট্রাক টার্মিনাল

track tarminalডেস্ক রির্পোট : জেলার আশুগঞ্জ নদী বন্দরটি আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতির প্রায় দশ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো নির্মাণ হয়নি বন্দরের ট্রাক টার্মিনাল।

আশুগঞ্জ নৌবন্দরে জাহাজ থেকে প্রতিদিন শত শত ট্রাক সার, ধান, চাল ও রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল পরিবহন হচ্ছে। বন্দরের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি বছর সরকার বিপুল অংকের রাজস্ব পেলেও গুরুত্বর্পূণ এ বন্দরে ট্রাক টার্মিনাল না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের।

জানা গেছে, ২০০৫ সালে আশুগঞ্জ নৌবন্দরটি আন্তর্জাতিক নদী বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এ বন্দর দিয়ে প্রতিদিন আট শতাধিক ট্রাক মালামাল লোড ও আনলোড করে থাকে। এ ছাড়া আশুগঞ্জ সার কারখানা থেকে উৎপাদিত প্রায় ৯০ ভাগ সার ট্রাকযোগে কারখানার অধীনস্থ আট জেলায় সরবরাহ করা হয়। টার্মিনাল না থাকায় ট্রাকগুলো যত্রতত্র পড়ে থাকে। ফলে যানজটসহ নানা দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। এ ছাড়া ট্রাকচালক ও হেলপারদের থাকার কোনো ব্যবস্থা না থাকায় এ শীতে নিদারুণ কষ্ট সহ্য করতে হয় তাদের।

ট্রাকমালিক, চালক ও শ্রমিকরা জানিয়েছেন, আশুগঞ্জ নদী বন্দরটি আন্তর্জাতিক নদী বন্দর হলেও নেই কোনো ট্রাক টার্মিনাল। আর টার্মিনাল না থাকায় বন্দরে ট্রাক যততত্র রাখতে হয়। প্রতিনিয়ত চুরি হয় গাড়িসহ এর যন্ত্রাংশ। এ ছাড়া চালক কিংবা শ্রমিকদের জন্য নেই কোনো বিশ্রামের স্থান।

জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি তৌহিদুল ইসলাম নাসির জানান, আশুগঞ্জ নদী বন্দরটি আন্তর্জাতিক মানের বন্দর। ট্রাকগুলো পার্কিংয়ের জন্য নেই কোনো টার্মিনাল। দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানান তিনি।

জেলা সার সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, আশুগঞ্জ বন্দর দিয়ে প্রতিদিন আশুগঞ্জ সারকারখানা অধীনস্থ আট জেলায় সার সরবরাহ করা হয়। বন্দরে ট্রাক টার্মিনাল না থাকায় প্রতিনিয়ত এর সঙ্গে সংশ্লিষ্টদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তিনিও আশুগঞ্জ বন্দরে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান।

এ ব্যাপারে বন্দরের দায়িত্বে থাকা পরির্দশক মো. শাহ আলম জানান, বন্দরের অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হয়েছে। কবে ট্রাক টার্মিনাল নির্মাণ হবে তা তিনি বলতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা