,

ভারত-পাকিস্তানকে সমঝোতার প্রস্তাব : জাতিসংঘ মহাসচিব

news-image

জম্মু ও কাশ্মীরে আধাসামরিক বাহিনীর অন্তত ৪৬ সদস্য নিহতের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শান্ত করতে সমঝোতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। সেইসাথে, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দু’পক্ষকেই সংযত আচরণের তাগিদ দিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দ্যুজারিক জানান, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দু’দেশের মধ্যে চলমান ঘটনা প্রবাহে উদ্বিগ্ন আন্তেনিও গুতেরেস। এই উত্তেজনা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে অবিলম্বে কার্যকর উদ্যোগের পাশাপাশি ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে, জাতিসংঘের পক্ষ থেকে সমঝোতার প্রস্তাবও দিয়েছেন। এরআগে, গুতেরেসের সাথে বৈঠকে জম্মু ও কাশ্মীর পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি ডক্টর মালীহা লোধি। ওই বৈঠকে লোধি জানান, সমঝোতা আলোচনার প্রতি পাকিস্তান বরাবরই আন্তরিক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও এবিষয়ে ভূমিকার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের