যেভাবে তৈরি করবেন মালাই মাশরুম

news-image

অনলাইন ডেস্ক : মাশরুম আপনার পছন্দ হলে বিভিন্নভাবে এটা খেতে পারেন। তেমনই একটি প্রক্রিয়া হলো মালাই মাশরুম। দেখে নিন, কীভাবে মালাই মাশরুম তৈরি করবেন-

উপকরণ
বাটন মাশরুম- ১৫টি, পেঁয়াজ বাটা- ৬ টেবিল চামচ, আদা বাটা- ২ চা চামচ, টমেটো- ২টি কুচি, রসুন বাটা- ১ চা চামচ, কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ, ঘি- ২ টেবিল চামচ, লবণ- পরিমাণমতো, চিনি- সামান্য, হলুদ গুঁড়া- সামান্য, মরিচ গুঁড়া- ১ চা চামচ, ধনে গুঁড়া- আধা চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, ক্রিম- ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
মাশরুম পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। ছোট হলে অর্ধেক আর বড় হলে ৪ টুকরো করুন। কড়াইয়ে ঘি গরম করে পেঁয়াজ বাটা ভাজতে থাকুন। আদা ও রসুন বাটা দিয়ে কষান। টমেটো কুচি দিন। সামান্য চিনি দিয়ে মসলা ভাজতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে মাশরুম আর অল্প পানি দিন। কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে সামান্য নাড়াচাড়া করে ১ কাপ পানি দিন। স্বাদ মতো লবণ মেশান। ঝোল ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। আরও ৫ মিনিট পর ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী