মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে আশুগঞ্জ উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে সকালে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেয়াজ পারভিন, সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রতিযোগিতায় দলগত জাতীয় সংগীত পরিবেশনায় প্রাথমিক পর্যায়ে শরীফপুর সরকারী প্রথামিক বিদ্যালয় শ্রেষ্ঠ, মাধ্যমিক পর্যায়ে আশুগঞ্জ সার কারখানা স্কুল শ্রেষ্ঠ, কলেজ পর্যায়ে আশুগঞ্জ সার কারখানা কলেজ শ্রেষ্ঠ হয়েছে। বিকেলে প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে অংশ নেয়া প্রথম, দ্বিতীয় ও তৃত্বীয় স্থান নির্ধারনী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ঠ তুলে দেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা বলেন, শুধু জাতীয় সংগীত গাইলেই হবে না। গানটির মাহত্য বুঝতে হবে। শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে আরো সচেষ্ট থাককার আহবান জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক