মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল ভাঙা রোধে যা করবেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : চুল ভেঙে যাওয়ার সমস্যা নারী-পুরুষ সবার ক্ষেত্রেই হতে পারে।চুল ভেঙে গেলে চুল কমতে থাকে।চুল ভাঙা ও চুলের আগাফাটা দুটোই চুলের জন্য সমস্যা।আপনার চুল যদি ভেঙে যায় তবে সৌন্দর্য নষ্ট হয়।চুল ভাঙার সঙ্গে সঙ্গে আপনার চুল পড়াও শুরু হতে পারে।

চুল পড়া বা ভেঙে যাওয়া সবার জন্য বিব্রতকর। যার মাথায় টাক পড়ে তিনিই কেবল বোঝেন চুলের মর্ম। প্রতিদিন ভেঙে ঝরে যাচ্ছে আপনার চুল।অনেক কিছু করেও হয়তো চুল পড়া ও ভেঙে যাওয়া বন্ধ করতে পারছেন না।

চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি অনেক বড় সমস্যা।অতিরিক্ত চুল ঝরা বা ভেঙে যাওয়া, রুক্ষতাসহ স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে খুশকিই দায়ী।

তবে চুল ঝরা ও ভেঙে বিশেষ করে টাক পড়া রোধে নানাবিধ ওষুধ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো কাজে আসছে না।

আসুন জেনে নেই চুল ভেঙে যাওয়া রোধ করতে কী করবেন?

মাখন

চুলের যত্নে মাখন ব্যবহার করতে পারেন। শুকনো চুলে মাখন ম্যাসাজ কারার পর আধাঘণ্টা চুল ঢেকে রাখুন শাওয়ার ক্যাপ দিয়ে। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ

চুলের যত্নে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল আপনার চুল ভেঙে যাওয়া রোধ করবে।অলিভ অয়েল সহনীয় পর্যায়ে গরম করে আগা থেকে গোড়া পর্যন্ত চুলে লাগান।এরপর গরম তোয়ালে মুড়ে মাথা ঢেকে নিন। ৪৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

আপেল সিডার, অলিভ অয়েল ও ডিম

৩টি ডিম সাদা অংশ,১ চা চামচ আপেল সিডার ভিনেগার ও ২ টেবিল চামচ অলিভ একটি বাটিতে নিয়ে ভালোভাবে মেশান।এরপর চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন।

এছাড়া ভেজা চুল আঁচড়াবেন না ও চুল জোরে জোরে মুছবেন না।চুল ভিজলে চুলে গোড়া নরম হয়ে যায়।এ সময় চুলে অতিরিক্ত চাপ দিয়ে কিছু করতে গেলে চুল ঝরে বেশি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক