মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। এ মৌসুমের শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই। অথচ আজ সোমবার মাঘ মাসের ১৫ তারিখ।

তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই শৈত্যপ্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শৈত্যপ্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্যপ্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্যপ্রবাহের পর আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক