মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অকাল বার্ধক্য রোধ করবে যেসব খাবার

news-image

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বক কুঁচকে যায় কিংবা চোখের নিচে অসংখ্য বলিরেখা দেয় ।কারও কারও আবার অল্প বয়সেই চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে।বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং কিছু খাবার গ্রহণের মাধ্যমে ত্বকে বয়সের ছাপ অনেকটা প্রতিরোধ করা যায়।যেসব খাদ্য গ্রহণ করলে অকাল বার্ধক্য প্রতিরোধ করা যায়-

টমেটো: টমেটোতে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান  রয়েছে যা বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করতে খুবই কার্যকরী। এছাড়া এই উপাদানটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে।

বাদাম: চেহারায় তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। বিশেষ করে আখরোটে ওমেগা থ্রি সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি ত্বককে মসৃণ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আখরোটে কোলেস্টেরলের মাত্রা খুব কম থাকে। এ কারণে নিয়মিত খাদ্য তালিকায় যে কোনও ধরনের বাদাম রাখা উচিত।

অলিভ অয়েল: গবেষণা বলছে, অলিভ অয়েল দিয়ে রান্না করলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়।ত্বকের শুষ্কতা দূর করতে প্রতিদিন দুই বার করে ত্বকে অলিভ অয়েল মালিশ করতে পারেন। এটি ত্বক টানটান রাখতে সাহায্য করবে।

ব্রকলি: ত্বকে তারুণ্যতা বজায় রাখতে ডিটক্সিফিকেশন খুবই জরুরী। ব্রকলিতে প্রচুর পরিমাণে ডিটক্সিফিকেশন উপাদান আছে যা দেহ থেকে ক্ষতিকর উপাদান বের কোষকে সতেজ রাখে। ত্বকের তারুণ্যতা ধরে রাখতে সপ্তাহে দুই বা তিন দিন খাদ্য তালিকায় ব্রকলি রাখতে পারেন।

ডালিম: ত্বকের বলিরেখা প্রতিরোধ করতে প্রতিদিন ডালিম খান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান রাখতে সাহায্য করে।

পালং শাক: পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এবং খনিজ রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট দেহের ফ্রি র্যা ডিকেল ধ্বংস করে দেয় এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

হলুদ: হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লামেটরী উপাদান হজমশক্তি বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে বয়সের ছাপ পড়া রোধে বিশেষ ভূমিকা রাখে।

সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক