ফটোগ্রাফারের সঙ্গে যৌন সম্পর্কে আপত্তি, অতঃপর…
আন্তর্জাতিক ডেস্ক : ছবি তোলার জেরে বাড়িতে ডেকে পাঠানো। পরে যৌন সম্পর্কের প্রস্তাব। কিন্তু সে সম্পর্কে রাজি না হওয়ায় প্রাণ দিতে হয়েছে এক উঠতি মডেলকে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। উঠতি ওই মডেলের নাম মানসী দীক্ষিত।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, কর্মসূত্রেই ফটোগ্রাফার সৈয়দ মোজাম্মিল ও মানসী দীক্ষিতের পরিচয়। গত ১৫ অক্টোবর ছবি তোলার আছিলায় মানসীকে নিজের বাড়িতে ঢেকে পাঠায় মোজাম্মিল। সেখানেই ছবি তোলার সময়ে মডেলকে যৌন সম্পর্কের প্রস্তাব দেয় সে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মানসী।
এ সময় বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। এর পরেই ভারী কাঠের টুকরো দিয়ে মানসীর মাথায় আঘাত করে মোজাম্মিল। এতে জ্ঞান হারায় ওই তরুণী। তখন তাকে ধর্ষণের চেষ্টা করে মোজাম্মিল।
পরে মানসীকে গলায় দড়ি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে খুন করে ওই ফটোগ্রাফার। তখনই মডেলের মৃ্ত্যু হয়। পরে তার দেহটিকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যায় সে।
এ ঘটনায় মোজাম্মিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এদিকে ছেলের এমন নিষ্ঠুর কাজে মোজাম্মিলের বাড়ির লোকেরাও হতবাক বলে জানা গেছে।










