,

আজ পর্যন্ত কথা বলিনি মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের সঙ্গে : এরদোগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যেকোনো জায়গায় সামরিক অভ্যুত্থান হোক না কেন, তার বিরোধীতা করে যাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার এ কথা জানিয়েছেন।

এ সময় মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের সঙ্গে আজ পর্যন্ত কোনো কথা বলেননি বলেও জানান তিনি।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইরজুরুম প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস ও ডেভলপমেন্ট পার্টির (একে) মেয়রপ্রার্থীরে জন্য প্রচার অভিযানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমরা কখনোই অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের পক্ষ নেব না। এমন কোনো ইচ্ছাই আমাদের নেই। বিশ্বের যেকোনো দেশে এমনটা ঘটনা ঘটুক না কেন, আমরা তার বিরোধীতা করব।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, মুরসির বিরুদ্ধে যারা অভ্যুত্থান করেছেন, আমরা তাদের বিরোধীতা করেছি। সেদিন থেকে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের সঙ্গে আমি কোনো কথা বলেনি।

ভেনিজুয়েলায় অভ্যুত্থান ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন এরদোগান। তিনি বলেন, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাসী হই, তবে আমাদের ব্যালট বক্সে সম্মান দেখাতে হবে।

বৃহস্পতিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংহতি প্রকাশ করেন তুরস্কের এই ইসলামপন্থী প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর