,

অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহে ৯০ বন্য ঘোড়ার মৃত্যু

news-image

সেন্ট্রাল অস্ট্রেলিয়ার সান্তা তেরেসার একটি শুকিয়ে যাওয়া জলাশয়ে ৯০টি মৃত বন্য ঘোড়া খুঁজে পেয়েছে অ্যাবোরিজিন্যাল রেঞ্জার্সের একটি দল। এই সপ্তাহের রেকর্ড ভাঙা তীব্র দাবদাহে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ল্যান্ড কাউন্সিলের(সিএলসি) একটি বিবৃতির বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এই মৃত ঘোড়াগুলো এবং মৃতপ্রায় আরও ৫০টি ঘোড়া সেখান থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এসব ঘোড়ার মরদেহ আশেপাশের অন্যান্য জলাশয়ের পানি বিষাক্ত করতে পারে। তীব্র দাবদাহের কারণে নির্ভরযোগ্য পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় জনবিরল এই অঞ্চলের ঘোড়া এবং অসংখ্য অন্যান্য প্রাণি তৃষ্ণায় মারা যাচ্ছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করতে কেউ প্রস্তুত নয় বলে বিবৃতিটিতে বলেন সিএলসি’র পরিচালক ডেভিড রস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর