শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।আজ বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় দুপুরে অঙ্গরাজ্যের দক্ষিণের শহর সেবিংয়ে সান ট্রাস্ট ব্যাংকের শাখায় এই হামলার ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ২১ বছরের ওই যুবকের নাম জেফিন জাভার।সেবিং পুলিশের প্রধান কার্ল হোগল্যান্ড পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী ব্যাংকে ঢুকে সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে। পরে তাঁদের গুলি করে হত্যা করে। পরে নিজেই ব্যাংকটির ভেতর থেকে পুলিশকে ডেকে এনে বলেন, আমি পাঁচজনকে গুলি করেছি।’

আজকের এই দিনটি আমাদের কমিউনিটির জন্য খুবই বেদনাদায়ক একটি দিন। একজন কাণ্ডজ্ঞানহীন অপরাধীর কাণ্ডজ্ঞানহীন অপরাধের কারণে আমাদের অমূল্য ক্ষতির শিকার হতে হয়েছে।’কার্ল হোগল্যান্ড আরো বলেন, পুলিশের অভিযানের মুখে বন্দুকধারী আত্মসমর্পণে বাধ্য হয়। তবে কী কারণে ওই ব্যক্তি গুলি চালালেন, তা এখনো পরিষ্কার নয়।

হাইল্যান্ডস কাউন্টি শেরিফ কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, খবর পেয়ে যখন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন, তখন তাঁরা ব্যাংকের বাইরে থেকে ভেতরে থাকা বন্দুকধারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। একপর্যায়ে এইচসিএসও সোয়াট দলের সদস্যরা ভেতরে ঢুকতে সক্ষম হন।ভেতরে প্রবেশ করেই পুলিশ পাঁচজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, এ সময় সেখানে ওই পাঁচজনই ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ

দাবি পূরণে আন্দোলন প্রত্যাহার সিজেপির