মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিপণ্য তৈরি হচ্ছে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে’ আইওটি প্রযুক্তি পণ্য উৎপাদন শুরু করেছে দেশের দুটি প্রতিষ্ঠান। সেখানে টায়ার ফোর ডেটা সেন্টার তৈরির কাজ চলছে। জুন মাস নাগাদ কাজ শেষ হবে। গতকাল বুধবার হাই-টেক পার্ক ঘুরে এ চিত্র দেখা যায়। বঙ্গবন্ধু হাই-টেক সিটি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প।

বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাই টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম হাই-টেক পার্ক পরিদর্শনে আসেন। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চালু করা বিশেষ কমিউটার ট্রেনে করে হাই টেক পার্ক স্টেশনে নামেন তাঁরা।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৯ সালের ১৭ জুন বিনিয়োগ বোর্ডের ১২ তম সভায় মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এখানকার অবকাঠামো তৈরির কাজ শেষ করেছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে (পিপিপি) দুটি ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে ১৪০ একর জমি দেওয়া হয়। ডেভেলপার কোম্পানি সামিট টেকনোপলিসের ৬০ হাজার বর্গফুট ফ্যাক্টরি ভবন এবং এক লাখ ৬৫ হাজার বর্গফুট সিগনেচার বিল্ডিং নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। টেকনোসিটির দুই লাখ বর্গফুট বিশিষ্ট মাল্টি-টেন্যান্ট বিল্ডিং নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। পার্কটিতে একটি সার্ভিস বিল্ডিং নির্মাণ করা হয়েছে। সেখানে দুটি প্রতিষ্ঠান আইওটি পণ্য তৈরি করছে। চীনের সহযোগিতায় প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে হাই-টেক পার্কে গড়ে উঠছে টায়ার ফোর ডেটা সেন্টার। জুন মাসে এখানকার কাজ শেষ হবে।

হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রথম ধাপে ৯টি কোম্পানিকে ২০ দশমিক ৫০ একর ও দ্বিতীয় ধাপে ৯টি কোম্পানিকে ২৮ একর প্লট বরাদ্দ করেছে। ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে রবি আজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিকস, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ বিনিয়োগের সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো এখাতে ১৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয় ধাপে ডাটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট লিমিটেড, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেড, ইউ ওয়াই সিস্টেম লিমিটেড, এসবি টেল এন্টারপ্রাইজ এবং ইউনিকম বাংলাদেশ অ্যান্ড সিস্টেক ডিজিটাল প্লট পেয়েছে।

হাইটেক পার্কে যেসব প্রতিষ্ঠান কাজ শুরু করেছে তারা মূলত হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডেটা-সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন নিয়ে কাজ করবে।

হোসনে আরা বেগম বলেন, বিনিয়োগকারীদের নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১৪টি প্রণোদনা সুবিধা দিচ্ছে সরকার। বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে যা যা করা প্রয়োজন তাই করা হচ্ছে। এখানে আইওটি পণ্য তৈরির কাজ শুরু হয়েছে। মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য এখানে সংযোজন শুরু হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক