মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ড্রোন আতঙ্কে বিমানবন্দরে ফ্লাইট বাতিল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ড্রোন নজরে আসায় বন্ধ ঘোষণা করা হয়েছে দুটি বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে স্থানীয় টেরের বোরো বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আকাশে দেখা যায়।

যুক্তরাষ্ট্রীয় বিমান প্রশাসন (এফএএ) কর্তৃপক্ষ জানায়, প্রথমে বিমানবন্দরে দক্ষিণ-পশ্চিম ফ্লাইট ও ইউনাইটেড ফ্লাইটের দুজন পাইলট ড্রোন দেখে রিপোর্ট করেন। তাদের রিপোর্টের পরই জারি করা হয় সতর্কতা। পরে জানা যায়, বিমানবন্দরে সাড়ে তিন হাজার উপরে ড্রোনগুলো দেখতে পাওয়া গেছে। এ সময় টেরের বোরো ও নিকটবর্তী নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই জরুরি অবতরণ করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। ফলে দুর্ভোগে পড়েছে বিমানবন্দরের হাজার হাজার যাত্রী।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এবং টেরের বোরো বিমানবন্দর পরিচালনাকারী নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনার কিছুদিন আগেই লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ার কারণে আকাশপথে ট্রাফিক দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক