,

রুশ উপকূলে ২ জাহাজে আগুন, নিহত ১৪

news-image

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছেন। সোমবার জরুরি বিভাগের এক সূত্র বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, কের্চ প্রণালিতে একটি জাহাজে বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজ দুটি থেকে ১১ লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিন নাবিক পানিতে ডুবে গেছে।আগুন লাগা জাহাজ দুটির মধ্যে ভারতীয়, তুর্কি ও লিবীয় ক্রু সদস্য ছিল বলে মঙ্গলবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ।

ফেডারেল এজেন্সি ফর মেরিটাইম অ্যান্ড রিভার ট্রান্সপোর্ট প্রেস সার্ভিস তাসকে জানায়, কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের পর ৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে।নোভোরোসিস্ক উপকূলীয় উদ্ধার কেন্দ্রের এক মুখপাত্র বলেন, দুটি জাহাজে বিস্ফোরণের ঝুঁকি আছে। তা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে।তিনি আরও বলেন, সব ক্রুর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে জাহাজে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা আছে।

সোমবার রাশিয়ার জলসীমার অদূরে কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে আগুন ধরে যায়। এর একটির নাম ক্যান্ডি। এতে ১৭ যাত্রী ছিল। এদের ৯ জন তুরস্কের ও ৮ জন ভারতীয় নাগরিক।
অপর জাহাজের নাম মায়েস্ত্রো। এতে ১৪ ক্রু ছিল। এদের সাতজন তুরস্কের ও সাতজন ভারতীয় নাগরিক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর