,

স্বামীকে সরিয়ে দিতে ১৬ লাখ টাকায় ভাড়াটে খুনি!

news-image

অনলাইন ডেস্ক : স্বামী প্রেম করেন বলে সন্দেহ করতেন স্ত্রী। আর সেই সন্দেহের বশবর্তী হয়ে ভাড়াটে খুনিদের ১৬ লাখ টাকা দিয়ে স্বামীকে পথ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।

গত রবিবার পশ্চিমবঙ্গের গুরগাঁওয়ের একটি খাল থেকে যোগেন্দর সিং নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। দড়ি দিয়ে শক্ত করে বাঁধা একটি ব্যাগের মধ্যেই পাওয়া যায় ৩৭ বছরের যোগেন্দরের দেহ। দেহে ছিল আঘাতের অসংখ্য চিহ্ন। তা দেখেই বোঝা যায় কতটা নৃশংসভাবে খুন করা হয়েছিল ওই তাকে।

ঘটনার তদন্ত শুরু করে স্ত্রী সুইটির কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পান পুলিশ কর্মকর্তারা। আরও বিস্তারিত জেরা করতেই ভেঙে পড়ে স্ত্রী।
পুলিশ সূত্রের খবর, অপরাধের কথা স্বীকার করে নেন সুইটি। তার ভাই সুভাষ বোকানকেও গ্রেফতার করেছে পুলিশ। এই দু’জনকে জেরা করে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই দিল্লি এবং উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

সুইটি পুলিশকে জানিয়েছেন, স্বামী খুন করার জন্য ১৬ লাখ টাকা খরচ করেছিলেন তিনি। যোগেন্দর এবং সুইটি দুজনেই হরিয়ানার বাসিন্দা।

পুলিশ কর্তাদের অনুমান কয়েকটি সূত্র থেকে স্ত্রী জানতে পারে স্বামী একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর এ কথা জানার পরই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। গোটা ঘটনায় তাকে সাহায্য করে ভাই সুভাষ। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর