মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে মাত্র ৯৫ টাকায় বাড়ি, কিনতে পারবেন বাংলাদেশিরাও

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা শহরে বাড়িভাড়া জোগাড় করতে গিয়েই হাঁসফাঁস অবস্থা হয় চাকরিজীবীদের। বেতন হাতে পাওয়ার পর তার অর্ধেকই শেষ হয়ে যায় বাড়িভাড়া মেটাতে। আর ঢাকায় নিজের বাড়ি মানে তো চাঁদ হাতে পাওয়া। তবে ইতালিতে কোনো কোনো ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। দেশটির সাম্বুকা শহরের পশ্চিম সিনিলাই এলাকায় বাড়ি বিক্রি হচ্ছে একেবারেই পানির দরে, মাত্র ১ ইউরো বা ৯৫ টাকায়।

সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, রীতিমতো বিজ্ঞাপন দিয়েই ওই বাড়িগুলো বিক্রি করা হচ্ছে। আর যে কোনো দেশের নাগরিক তা কিনতে পারবেন।

কিন্তু কোনো কারণে পানির দামে ছেড়ে দেওয়া হচ্ছে বাড়িগুলো? এর উত্তরও মিলেছে। জানা গেছে, ওই এলাকায় লোকসংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরটি পুনর্গঠন ও জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে। প্রতিটা বাড়ি ৪৩০ স্কয়ার ফিট থেকে ১৬৪০ স্কয়ার ফিট।

এদিকে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই হাজার হাজার মানুষ ইতালির শহরটিতে নিজের একটা আশ্রয় তৈরি করতে উৎসুক হয়ে ওঠেন। বিজ্ঞাপন দেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি কিনতে চেয়ে ৩৮ হাজার ইমেইল পেয়েছে শহর কর্তৃপক্ষ।

টাকা দিলেই যে বাড়ি পাওয়া যাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন শহরের ডেপুটি মেয়র জুজেপ্পে । তিনি বলছেন, ‘আমি ক্রেতাদের উদ্দেশে বলব আপনারা হতাশ হবেন না। আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি বাড়ি কিনতে চান, তো সঙ্গে সঙ্গেই তা হাতে পেয়ে যাবেন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক