মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে গভর্নরের গাড়িবহরে তালেবানদের আত্মঘাতী হামলায় নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক প্রাদেশিক গভর্নরের গাড়িবহরে তালেবানদের আত্মঘাতী হামলায় ৮ জন নিহত হয়েছে। দেশটি লোগার প্রদেশের গভর্নর আনোয়ারের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলার পরেও গভর্নর ও গোয়েন্দা প্রধান নিরাপদে আছেন।

ঘটনাটি নিশ্চিত করে লোগার প্রদেশের পুলিশের মুখপাত্র শাহপুর আহমদ জাই বলেছেন, হামলায় নিহত সবাই গভর্নরের নিরাপত্তারক্ষায় নিয়োজিত ছিল। এ হামলায় আরো ৭ জন আহত হয়েছে।

আত্মঘাতী তালেবান সদস্যরা অস্ত্রভর্তি গাড়ি নিয়ে ওই বহরে ঢুকে পড়েছিল। গভর্নর আনোয়ার এসময় প্রাদেশিক গোয়েন্দা প্রধানকে নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছিলেন।

লোগার প্রদেশের কাউন্সিলর মেম্বার আবদুল্লাহ ওলী হামলায় ৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক