শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলি ছুড়ে বিয়ের উল্লাসের সময় গুলিবিদ্ধ কনে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে বাড়িতে গুলি ছুড়ে উল্লাস করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বিয়ের কনেই। এমন ঘটনা ঘটেছে ভারতে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার নয়াদিল্লির শাকরপুর এলাকায় একটি বিয়ে বাড়ি নাচ-গান ও পটকা ফুটিয়ে সবাই উল্লাসে মাতোয়ারা ছিলেন।

রাত ১ টা নাগাদ বরকে জয় মালা দেওয়ার জন্য স্টেজের উপরে ওঠে কনে। সেই সময় পিছন থেকে বন্দুক থেকে গুলি ছোড়া হয়। সেই গুলি গিয়ে লাগে ঊনিশ বছর বয়সি কনের পায়ে।

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কনে। এর পর গুরুতর জখম অবস্থায় দ্রুত কনেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইতিমধ্যে অভিযুক্ত এক যুবককে চিহ্নিত করা হয়েছে।পুলিশের ধারণা ওই যুবকের সঙ্গে কনের পূর্ব পরিচয় ছিল, এছাড়া পূরো ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানান পুলিশ।